সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ফসল নষ্ট হওয়ায় অসংখ্য কৃষক পরিবার আজ দিশেহারা। এই দুঃসময়ে মানবিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে।
কৃষক দল ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ, শুকনো খাবার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবি জানিয়েছে। পাশাপাশি সরকারের কাছে দ্রুত ও কার্যকর পুনর্বাসন কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ানোই রাজনীতির প্রকৃত দায়িত্ব। কৃষক দলের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।